বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০টি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, ককটেল-গানপাউডার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়।

কোন বিভাগে কতজন গ্রেফতার

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩, লালবাগে ৫৪, ওয়ারীতে ৭৪, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১০৩, গুলশানে ৬৬, উত্তরা বিভাগে ৪৬, এসআরইউতে ৭ এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

ককটেল, গানপাউডার ও মাদক উদ্ধার

অভিযানকালে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং দুই কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

এ ছাড়া ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

অন্যান্য উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন