স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেলের তালিকা প্রকাশ সোমবার, অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর
চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত খরচের চেয়ে কেউ বেশি অর্থ আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষার তালিকা প্রকাশ সোমবার
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সোমবার প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠিক করা মেডিকেলের তালিকা প্রকাশ করা হবে। প্রতারক ট্রাভেল এজেন্সিগুলোর বিষয়ে অভিযোগ পেলে তা কঠোরভাবে দমন করা হবে।’
ভেজাল খাদ্য প্রতিরোধে আইন শক্তিশালী হবে
এদিকে সংসদে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ভেজাল খাদ্য প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন আরও শক্তিশালী করবে সরকার।

