মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসায় ডাচেস অব এডিনবরা

রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, অর্জন ও ত্যাগ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

আজ সোমবার (৯ নভেম্বর) তিনি বিপসট পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি সেশনে অংশ নেন।

পরিদর্শনকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী এবং মিশনে মোতায়েনের জন্য প্রস্তুতরত নারী ও পুরুষ শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন ডাচেস অব এডিনবরা।

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা

বিপসটের প্রশিক্ষণের মান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গাছের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর

পরিদর্শনের শেষ পর্যায়ে বিপসট অফিসার্স মেস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন দ্য ডাচেস অব এডিনবরা। এ সময় স্মারক উপহার বিনিময়ের পাশাপাশি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন