ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টা সময় লাগে; পুড়েছে একটি অটোরিকশাও।খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুনখাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টা চেষ্টা করতে হয়েছে।
তিনি বলেন, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।পুড়েছে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এরই মধ্যে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। তাঁদের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

