অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় শিশু হত্যা মামলায় আদালতের রায়, আসামির মৃত্যুদণ্ড

আট বছর বয়সী শিশুকে হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে হত্যা মামলায় ইমাম হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় আসামি ইমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় শিশুর মরদেহ

দণ্ডিত ইমাম হোসেনের বয়স ২৮ বছর। তিনি ভোলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে। পরিবারের সঙ্গে নগরীর পতেঙ্গা থানার পূর্ব হোসেন আহমদ পাড়ায় থাকতেন তিনি।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেলে পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন