সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তুরাগে মাদকবিরোধী অভিযান: ৩৭৫ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ আটক

রাজধানীর তুরাগ থানার খানটেক এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে পুলিশ তথ্য পায়, খানটেকের প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে অবস্থান করছেন। পরে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তুহিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তুহিন মাহমুদ দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন