কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আহত রাজিব জানান, তিনি ও আল আমিন অনন্ত হাউজিং লিমিটেডে একই অফিসে কর্মরত। অফিস শেষে তারা মোটরসাইকেলে করে একসঙ্গে বাসায় ফিরছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা আসায় তিনি মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত আল আমিন বরগুনার আমতলী থানার উত্তর গজখালী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। অনন্ত হাউজিং লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে।
দুর্ঘটনায় আহত রাজিবকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যাংকিং…
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের…
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন, ঢাকায় ২৪ ঘণ্টা টহলের নির্দেশ
ঢাকা জেলায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি…
গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং
রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের…
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫)…
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…

