সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের সভা

স্মার্ট এনআইডি উৎপাদন ও বিতরণের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা চলছে। এতে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের প্রস্তুতি

সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনার কথা রয়েছে। প্রতিটি ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোট হবে, তা নিয়েও আলোচনা হবে।

উপজেলা সদরের অধীন থাকা ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিকের ধাপগুলোতে রাখার বিষয়টি আলোচনায় রয়েছে।

স্মার্ট এনআইডি উৎপাদন ও বিতরণ

এ ছাড়া আইডিইএ প্রকল্পের অধীনে গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা নিরসনের বিষয়টিও সভার আলোচ্যসূচিতে রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন