শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ১ হাজার ১৬৭ জন

৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৩০৬; নিশ্চিত আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যু বেড়ে ১ হাজার ৩০৬

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জনে।

মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জন মারা গেছেন।

নতুন করে আক্রান্ত ১ হাজার ১৬৭ জন

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে।

একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ১১১ জন।

হাসপাতালে ভর্তি ২ লাখ ২০ হাজারের বেশি

অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন