শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

১৩ নভেম্বরের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা; সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি

সারাদেশে অয়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা স্থাথেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা ও বৃষ্টিপাতের তথ্য

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ৫০ মিলিমিটার।

ঢাকার আবহাওয়া

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন