বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ, মৌখিক হেনস্তা

‘আপনি কেন এখানে এসেছেন’ বলে স্লোগান, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ বিক্ষোভকারীদের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ ও মৌখিক হেনস্তার মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসা ইউনূসের কাছে গিয়ে কয়েকজন ব্যক্তি স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার?’ (আপনি কেন এখানে এসেছেন?) বলে চিৎকার করতে শোনা যায়।

গণতন্ত্র ধ্বংসের অভিযোগ

ভিডিওতে বিক্ষোভকারীদের ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে ‘গণতন্ত্র ধ্বংস করার’ অভিযোগ তুলতে দেখা যায়। এ সময় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর সমালোচনা করেও স্লোগান দেন তাঁরা।

বিক্ষোভকারীরা ক্রমাগত চিৎকার ও কটূক্তি করতে থাকলেও নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে থাকা ইউনূসকে শান্তভাবে সামনে এগিয়ে যেতে দেখা যায়।

কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ভিত্তিতে ঘটনাটি সামনে এলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এর সঠিক তারিখ ও সময় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন