বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ ঘিরে জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লংমার্চ কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সভায় উপস্থিত ছিলেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

এ ছাড়া ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মুন্সিগঞ্জ জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন ও মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি এ. কে. এম. ফখরুদ্দীন রাজীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ও মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম এবং ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসাইন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ ও ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিবসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-মুন্সিগঞ্জের মাওয়া মহাসড়কে অভ্যর্থনা, প্রচার-প্রচারণা, সার্বিক প্রস্তুতি, ১১ দলের সঙ্গে সমন্বয় এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে লংমার্চকেন্দ্রিক সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন