রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ২টা ২ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর বাসটির এসি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি।

