প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ২, ২০২৫
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালিত হলে পুরো নগরজীবন স্থবির হয়ে যায় এবং নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিএনপি এই বাস্তবতা বিবেচনায় জনবান্ধব ও সৃজনশীল কর্মসূচি গ্রহণ করায় সেটি রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ডিএমপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ৩২টি রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দকে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। বিএনপির ঘোষিত নতুন কর্মসূচি সেই আহ্বানের প্রতিফলন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বলেন, “নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করায় বিএনপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।”
এই বিভাগের আরও খবর
আইডি জটিলতায় ১৮ বছর সংস্কারহীন গাইবান্ধার সাঘাটার সড়ক,যেন এক মরণফাঁদ
সড়কের আইডি না থাকার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও…
রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন…
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট)…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
আরও পড়ুন
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…

