শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে বাস ও খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাসের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত খড়িবোঝাই একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শৈলকুপার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খড়িবোঝাই স্যালোইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। আহতরা সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণ ও যানবাহন দুটির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন