খুলনায় কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
খুলনায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানব পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানায়, খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা মো. জিহাদ আলী লস্কর দীর্ঘদিন ধরে কম্বোডিয়ায় অবস্থান করতেন। তিনি তার স্ত্রী সুমাইয়া সুমি ওরফে সুমি আক্তারের মাধ্যমে প্রতিবেশী মোস্তাকীম হাসান কাজী, শেখ মনিরুল ইসলাম মুকুলসহ পাঁচজনের কাছ থেকে জনপ্রতি ৬ লাখ ২০ হাজার টাকা নিয়ে কম্বোডিয়ায় পাঠান। তবে প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হয়।
ভুক্তভোগীরা দেশে ফিরে জিহাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই খুলনা দুটি সিআর মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে দৌলতপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/২২ ধারায় পৃথক দুটি মামলা রুজু হয়। পরে গত ২৭ জুলাই পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলাগুলোর তদন্তভার গ্রহণ করে।
তদন্তের একপর্যায়ে গত ৩ আগস্ট সাভারের আলমনগর হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত জিহাদ আলী লস্কর ও সুমাইয়া সুমিকে গ্রেপ্তার করেন তদন্তকারী কর্মকর্তারা। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, এক লাখ টাকা মাসিক বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে মোট ১২ লাখ ৪০ হাজার টাকা আদায় করে কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে চাকরি দেওয়ার পরিবর্তে তাদের নারী সেজে কণ্ঠস্বর পরিবর্তন করে ইউরোপ ও আমেরিকার মধ্যবয়সী পুরুষদের সঙ্গে অনলাইনে প্রতারণামূলক যৌন আলাপ চালিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে বাধ্য করা হয়। এ ছাড়া তাদের কোনো বেতন দেওয়া হতো না এবং মানবেতর পরিবেশে রাখা হতো।
একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে ২০২৬ সালের মার্চ মাসে জিহাদও দেশে ফিরে আসে। ভুক্তভোগীরা তাদের অর্থ ফেরত চাইলে অভিযুক্ত স্বামী-স্ত্রী সাভারে বাসা ভাড়া নিয়ে আত্মগোপন করেন।
পিবিআই জানিয়েছে, এই মানব পাচার ও প্রতারণার সঙ্গে আরও কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: জামিনের পর মামলার অবস্থান বদল, প্রশ্নের মুখে তদন্ত
রাজধানীর ধানমন্ডিতে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মনির…
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া এক নাগরিকের ফোনকলের…
সিলেটে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ৫ হাজার পিস…
মাসে কোটি টাকার চাঁদাবাজি, অর্থের বড় অংশ যেত বিদেশে—ডেভিড ইমনকে নিয়ে তদন্তে নতুন তথ্য
চট্টগ্রাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এআই অবকাঠামোয় নতুন দিগন্ত: মডুলার ‘সনিক ইনফারেন্স পড’ উন্মোচন করল রানওয়্যার
ঢাকা, ৪ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Runware। প্রতিষ্ঠানটি মঙ্গলবার Sonic Inference Pod…
ডিসেম্বরের মধ্যে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৪ আগস্ট: কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি আগামী ডিসেম্বরের…
পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ৪ আগস্ট: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৪ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (U.S. Pacific Fleet)…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব
ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও…
জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি…
ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, দাম কমার আশা
সাতক্ষীরা: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে প্রায়…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর-সুবিধা, অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন…

