অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

সিলেটে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির অভিযোগে রাখা নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় ১ হাজার পিস ইয়াবাসহ কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের মাহবুবুর রহমান (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে মাহবুবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ৪ হাজার পিস ইয়াবাসহ হেলাল আহমদ (৪৯)কে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিলেট জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন