শ্রীলঙ্কার ইস্টার হামলা: সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
- প্রান্তকাল ডেস্ক
- ১০ ঘণ্টা আগে
কলম্বো, ২ আগস্ট: ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলা ঠেকাতে দায়িত্বে অবহেলার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দারা এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ উচ্চ আদালত।
তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ (২-১) রায়ে শুক্রবার এ দণ্ড দেওয়া হয়। এর আগে ২০২২ সালে নিম্ন আদালতে তারা খালাস পেলেও রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনর্বিচারের জন্য বিশেষ দ্রুত বিচার আদালতে আসে।
২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিক ছিলেন। এছাড়া আহত হন পাঁচ শতাধিক মানুষ।
তদন্তে উঠে আসে, হামলার আগে সম্ভাব্য আত্মঘাতী হামলার বিষয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে সতর্কবার্তা পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় গঠিত সংসদীয় তদন্ত কমিটিও পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে গুরুতর অবহেলার কথা উল্লেখ করে।
দণ্ডপ্রাপ্ত দুই কর্মকর্তার আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন। তার দাবি, রায়ে ভিন্নমত দেওয়া বিচারকও উল্লেখ করেছেন যে অভিযুক্তদের হামলার কোনো উদ্দেশ্য বা হামলাকারীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে পৃথক একটি দেওয়ানি মামলায় হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দুই কর্মকর্তাকে মোট ১২ কোটি ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।
ইস্টার হামলার দায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-অনুপ্রাণিত দুটি স্থানীয় উগ্রপন্থী সংগঠনের সদস্যদের ওপর বর্তায়। হামলায় সরাসরি অংশ নেওয়া সবাই নিহত হলেও, তাদের সহযোগী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনও পৃথক বিচার কার্যক্রম চলছে।
তবে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের দাবি, এখন পর্যন্ত যাদের দায়ী করা হয়েছে তারা মূল পরিকল্পনাকারী নন; হামলার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র ছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কার আদালতে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ১৯৭৬ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রয়েছে। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অধিকাংশ আসামির সাজা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ বহাল রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন।
এই বিভাগের আরও খবর
হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তাল নেপাল, নিহত ৩; কারফিউ জারি
নেপালের সুনসারি জেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায়…
পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
বিশ্বখ্যাত নাজকা লাইনস পরিদর্শনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি খাতকে উৎসাহিত করতে নন-বন্ডেড (বন্ড লাইসেন্সবিহীন) রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত কাঁচামাল…
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর…
রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।…
‘পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব’—নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং একটি নিরপেক্ষ, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ…
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিলেট প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন…

