মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে আদালতের রায় উপেক্ষা — ডিআইএ’র তদন্তে প্রশ্ন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ৮, ২০২৫
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ বিষয়ে একাধিক আদালতের রায়কে উপেক্ষা করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সম্প্রতি একটি তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। গত ৩০ জুলাই এ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর প্রেরণ করা হয়।
ডিআইএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, গভর্নিং বডির সদস্য সচিব তথা তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার নেতৃত্বে পরিচালিত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি।
তবে নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সালের ১৩ মে ডিআইএ’র রিপোর্টের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম. আব্দুস সালামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় থেকে পত্র জারি করা হয়। এর বিরুদ্ধে রিট পিটিশন নং ৬২৩৩/২০১৮ দায়ের করলে হাইকোর্ট ১৬ মে চার সপ্তাহের জন্য উক্ত পত্রের কার্যকারিতা স্থগিত করে। পরবর্তীতে ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয় উক্ত পত্রসহ আরও একটি পত্রের কার্যকারিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
স্থগিতাদেশ চলাকালীন গভর্নিং বডি গঠন ও অধ্যক্ষ নিয়োগ সম্পন্ন হয়। সরকারপক্ষের আপিল শুনানি শেষে ২০১৮ সালের ২২ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিটের মেরিট না থাকায় আপিল খারিজ করে দেয়। এর ফলে এ.বি.এম. আব্দুস সালামের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয় এবং তিনি বৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ এ.বি.এম. আব্দুস সালাম জানান, “ডিআইএ’র রিপোর্টের কোথাও আমার নিয়োগকে অবৈধ বলা হয়নি। আমি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করি এবং গভর্নিং বডির সিদ্ধান্তে ২০১৯ সালের ১৮ মার্চ অধ্যক্ষ পদে যোগদান করি। সভাপতির মাধ্যমে আমার নিয়োগ ও যোগদান সম্পন্ন হয়, যা আইনসিদ্ধ।”
তিনি আরও অভিযোগ করেন, তদন্তে তার নিয়োগসংক্রান্ত কাগজপত্র নেওয়া হলেও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের কোনো নথি চাওয়া হয়নি। অভিযোগকারীরা কোর্টের রায় ও মন্ত্রণালয়ের স্থগিতাদেশ তদন্ত কর্মকর্তাদের নিকট গোপন করেছেন।
অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প…
মিরপুর-১০ এলাকায় অভিযান, পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ জন গ্রেপ্তার
ঢাকা, ৪ আগস্ট: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায়…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

