হাতিরঝিলে লোহার অ্যাঙ্গেল চুরির চেষ্টা, আনসারের হাতে আটক একজন
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি শিশু পার্ক থেকে লোহার অ্যাঙ্গেল চুরির চেষ্টার সময় মো. আলিফ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিলের মগবাজার-বাহির রোড সংলগ্ন শিশু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন ওই এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম। পরে তিনি ওই ব্যক্তিকে নজরদারিতে রাখেন।
একপর্যায়ে ওই ব্যক্তি শিশু পার্কে প্রবেশ করে একটি লোহার অ্যাঙ্গেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে টহলরত আনসার সদস্য মো. মিজানুর রহমান, মো. তামিম ও ফকির সাইফুলের সহযোগিতায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আলিফ। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাইনুনদা গ্রামের বাসিন্দা এবং মামুন মিয়ার ছেলে।
পরে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, হাতিরঝিলে চুরির চেষ্টা প্রতিহত করে একজনকে আটকের এ ঘটনা দায়িত্বে থাকা আনসার সদস্যদের সতর্কতা ও তৎপরতার প্রতিফলন।
এই বিভাগের আরও খবর
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক…
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর…
মালিবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবী এক নারীর
রাজধানীর রমনা থানাধীন মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায়…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৫৫০ মামলা, ডাম্পিং ৮৬৫ গাড়ি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে। শুক্রবার (২৮…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা।…
নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল
আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে…

