নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় এ সংখ্যা বাড়তে বা কমতে পারে বলেও জানিয়েছে দেশটি।
শুক্রবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান। তিনি বলেন, নেপালে আটকে পড়া ও বন্যাকবলিত বিভিন্ন এলাকায় থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধারে ও দেশে ফিরিয়ে আনতে কাজ করছে ভারত সরকার।
রণধীর জয়সোয়াল জানান, নেপালে উদ্ধার হওয়া ২১ ভারতীয় পর্যটককে ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার তাঁরা দিল্লিতে পৌঁছেছেন। উদ্ধার হওয়া এসব পর্যটক সবাই ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।
তিনি আরও জানান, ত্রিশূলী প্রকল্পে কর্মরত ভারতীয় নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চীনের দিকে আটকে থাকা ৯৬ ভারতীয় নাগরিক নিরাপদে স্থলপথে নেপাল সীমান্তে পৌঁছেছেন বলে ভারতীয় কর্তৃপক্ষ জানতে পেরেছে। তাঁদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের দিকে আটকে থাকা আনুমানিক ৪০০ ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তারা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।
তবে এখনো যেসব ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বা যরা নিখোঁজ রয়েছেন, তাদের সংখ্যা ৩২০ জন বলে জানান রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।’
এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত আরও প্রায় ১০০ ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অন্য দেশের নাগরিকত্বও রয়েছে। এসব ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে ভারত সরকার।
সূত্র- বিবিসি
এই বিভাগের আরও খবর
নেপালের আপার ত্রিশূলী টানেল থেকে ৩৫০ জন উদ্ধার, আটকে আরও শতাধিক
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী…
নেপাল–তিব্বতে বন্যার তাণ্ডব: ১৬৫ জনের মৃত্যু, নিখোঁজ সহস্রাধিক
নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও…
বন্যাকবলিত নুয়াকোট পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এর সফর
বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের…
একতরফা নিষেধাজ্ঞার ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান
যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরানের যে আর্থিক ও…
ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের…
সর্বশেষ খবর
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই ঘাস খেয়ে অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং তিনটি মারা গেছে।…
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা।…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে…
গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে মেট্রোরেল, এমআরটি লাইন-২-এর রুট চূড়ান্ত
রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি)…

