ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছর দুই মাসে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭
- নিজস্ব প্রতিবেদক
- ৫৪ মিনিট আগে
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে শুক্রবার (২৮ আগস্ট) এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হওয়ায় এ পথে যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
দ্রুতগতিতে যানবাহন চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং, অসতর্কতা এবং বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে অধিদপ্তরের মিডিয়া সেলের উপপরিচালক মো. শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এক্সপ্রেসওয়েসহ দেশের সব সড়ক ও মহাসড়কে নির্ধারিত গতিসীমা কার্যকর করা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। একই সঙ্গে বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি এবং পরিবহন মালিক, চালক ও যাত্রীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পদ্মা সেতু চালুর পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়েতে ক্রমবর্ধমান যানবাহনের চাপের সঙ্গে নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু: কনটেন্টের দর্শক, নাকি বাণিজ্যের উপকরণ?
বর্তমান প্রজন্মের অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে স্মার্টফোন…
কলার আড়ালে রাজনীতি
গুয়াতেমালায় ইউনাইটেড ফ্রুট, ভূমি সংস্কার ও ১৯৫৪-এর অভ্যুত্থান…
প্রথম বিশ্বযুদ্ধ: যে যুদ্ধ বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র
চার বছরের রক্তক্ষয়ী সংঘাত, কোটি মানুষের মৃত্যু এবং…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের…
দুটি ফ্লাইট, শত শত প্রাণ, অসংখ্য প্রশ্ন
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ও এমএইচ১৭—দুটি ট্র্যাজেডি যেভাবে বদলে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে। শুক্রবার (২৮…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা।…
নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল
আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে…

