ছয় মাসে ৬৮১টি ভুল সংবাদ শনাক্ত, সর্বনিম্ন ভুল সংবাদের তালিকায় বাসস: রিউমার স্ক্যানার
- প্রান্তকাল প্রতিনিধি
- ৭ ঘণ্টা আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভুল সংবাদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটির দাবি, এ সময়ে ১৪৬টি পৃথক ঘটনায় ১৭৭টি গণমাধ্যমে প্রকাশিত মোট ৬৮১টি ভুল তথ্য বা বিভ্রান্তিকর সংবাদ শনাক্ত করেছে তাদের অনুসন্ধান দল।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভুল সংবাদের সংখ্যার দিক থেকে দৈনিক ইনকিলাব শীর্ষে রয়েছে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।
অন্যদিকে, সবচেয়ে কম ভুল সংবাদ প্রকাশের তালিকায় রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। একই তালিকায় প্রথম আলো, বাংলাদেশ টেলিভিশন, বিবিসি বাংলা, ডয়চে ভেলে, ইউএনবি, বাংলাদেশ বেতার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউ এজসহ আরও বেশ কয়েকটি জাতীয় ও অনলাইন গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, এসব গণমাধ্যমের প্রত্যেকটির ক্ষেত্রে ছয় মাসে একটি করে ভুল সংবাদ শনাক্ত হয়েছে।
রিউমার স্ক্যানার জানায়, তাদের অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই করে জনসাধারণের কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি হিসেবে সর্বাধিক গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে সবচেয়ে বেশি গুজবের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
১৮ মাস পর বাংলাদেশে আবারও স্যামসাংয়ের উৎপাদন শুরু, প্রযুক্তি উৎপাদন হাবে রূপান্তরের পথে নতুন অগ্রগতি
প্রায় দেড় বছর বিরতির পর বাংলাদেশে আবারও স্যামসাং…
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের শিশু ও কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে…
ইনজুরি সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার আশা প্রধান নির্বাচক বাশারের
আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি…
দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…
সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য একটি যুগোপযোগী নীতিমালা…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এইচ-১বি ভিসা কর্মসূচিতে ভারতীয়দের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, যুক্তরাষ্ট্রে তদন্ত জোরদার
যুক্তরাষ্ট্রের এইচ-১বি (H-1B) ও পার্ম (PERM) কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত জোরদার করেছে দেশটির শ্রম বিভাগের পরিদর্শক…
টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায়…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক…
নাবলুসে হামলার পর উত্তপ্ত পশ্চিম তীর, নতুন নিরাপত্তা সংকটে ইসরায়েল
পশ্চিম তীরের নাবলুসের কাছে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সময়ে বসতি সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ,…
ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয়…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক…
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও…

