শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ দুই জন আটক
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ১ নম্বর ক্যানোপি এলাকায় মো. হাছান (৩৯) এবং মো. শাহাজান (৪৯) নামের দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পুলিশ জানায়, উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলে।
পরে এপিবিএনের অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে মো. হাছানের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম স্বর্ণালঙ্কার এবং মো. শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছে মিলে উদ্ধার হওয়া সোনার ওজন ৮৯৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মান ২১ ও ২২ ক্যারেট বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ রয়েছে, আটক দুজন দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এবং বিমানবন্দরে ‘রিসিভার’ হিসেবে কাজ করতেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে চোরাচালানের মাধ্যমে এসব সোনা দেশে আনা হচ্ছিল। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে সোনা প্রবেশ করানোর পরিকল্পনায় তারা সরাসরি যুক্ত ছিলেন।
বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক প্রান্তকালকে বলেন, “আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।”
পুলিশ জানিয়েছে, চোরাচালান চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

