বিএনপির নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৮, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, “দলের ভেতর থেকে কেউ অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে অনেককে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে প্রশাসনিক স্থবিরতার কারণে সামাজিক অপরাধ এবং ‘মব কালচার’-এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থাকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “এই অপপ্রচার এবং কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তির মাধ্যমে গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক সংবিধান, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। দলের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা, দক্ষতা, সততা ও মানবিক গুণাবলী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভূমিকা রহস্যজনক। তিনি বলেন, “দল থেকে অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো সহযোগিতা করছে না। বরং কোথাও কোথাও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলকাঠি নাড়ানো হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে সমাজ সংস্কৃতি এবং সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে। দক্ষ প্রশাসন ছাড়া সমাজে শান্তি ও স্থিতি সম্ভব নয়।”
রিজভী অভিযোগ করেন, আওয়ামী আমলে কালো টাকা ও আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে, যা সমাজে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা তৈরি করছে।
তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং শেষ করেন।
এই বিভাগের আরও খবর
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
আরও পড়ুন
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেয়া হবে বলে ঘোষণা…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…

