রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
- নিজস্ব সংবাদদাতা
- ৬ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির বিরুদ্ধে জোরপূর্বক চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করা এবং সহিংসতার রাজনীতি করার অভিযোগ তুলে বলেছেন, এসব কর্মকাণ্ডের ইতিহাস জামায়াতের নয়।
রোববার এক বিবৃতিতে জুবায়ের বলেন, জাতীয় প্রেসক্লাবে দেওয়া রিজভীর বক্তব্য ছিল ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও ‘ইয়ানত’ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে এবং একটি নিয়মতান্ত্রিক সাংগঠনিক ব্যবস্থাকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
জামায়াত নেতা দাবি করেন, ‘ইয়ানত’ কোনো ধরনের চাঁদাবাজি নয়; এটি সংগঠনের সদস্যদের স্বেচ্ছায় প্রদত্ত আর্থিক অবদান। এটিকে ‘হাদিয়াবাজি’ বা ‘ইয়ানতবাজি’ বলে আখ্যায়িত করে রিজভী রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে জুবায়ের সরাসরি বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ আদায়, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো কিংবা সহিংসতার মাধ্যমে প্রভাব বিস্তারের সংস্কৃতি জামায়াতের নয়। তিনি দাবি করেন, বিএনপি নিজেদের সাংগঠনিক সংকট, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও জনসমর্থনের ঘাটতি আড়াল করতেই জামায়াতকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য দিচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল এবং কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। বিচ্ছিন্ন কোনো ঘটনার দায় পুরো সংগঠনের ওপর চাপানোর প্রবণতাকে তিনি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতির শেষাংশে বিএনপির বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা’ চালানোর অভিযোগ এনে দেশবাসীকে এসব বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য রিজভীর প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
এই বিভাগের আরও খবর
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
ট্রাম্প-ইরান সমঝোতার আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র এমন একটি…
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে সমাধিতে নেতাকর্মীদের ঢল
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর…
মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, এসির গ্যাস লিকেজের প্রাথমিক আশঙ্কা
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এর একটি ওয়ার্ডে…
পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে একদিন করল শুভেন্দু সরকার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার পরিবর্তনের পর কোরবানি ঈদের…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আফ্রিকার নতুন ফুটবল পরাশক্তি মরক্কো: বিশ্বকাপ স্বপ্নের পেছনের গল্প
একসময় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ছিল নিয়মিত ঘটনা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়াও ছিল…
হামে ও হামের উপসর্গে মৃত্যু ৫৮৫ শিশুর, একদিনে আক্রান্ত আরও ১,৩৭৭
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ও…
সরকার দাম বাড়ালেও বাজারে ধস, চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ী-মাদরাসা
কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার মূল্য নির্ধারণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন…
অবরোধের মধ্যেও ক্যানসার চিকিৎসায় সাফল্য, কিউবার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা
দশকের পর দশক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও চিকিৎসা গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কিউবা। দেশটির বিজ্ঞানীদের উদ্ভাবিত ফুসফুসের ক্যানসারের…
স্মার্টফোনই হবে গাড়ির চাবি: অ্যান্ড্রয়েডের ডিজিটাল কার কী প্রযুক্তির বিস্তার
ডিজিটাল ওয়ালেটের পর এবার গাড়ির চাবিও স্মার্টফোনে ক্রেডিট ও ডেবিট কার্ডের বিকল্প হিসেবে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। গুগল…
উচ্ছেদ নয়, সলিমপুরে কারাগার নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের সলিমপুর এলাকায় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আপাতত ওই এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা…
রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি চায় সরকার: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার…
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার
প্রান্তকাল ডেস্ক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক শিরোপা জয়ের পর ফরাসি ক্লাব পিএসজির সমর্থকদের উল্লাস দেশের…

