ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, দাবি পেন্টাগনের — ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধ সুর
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২৫, ২০২৫
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে—প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি প্রাথমিক মূল্যায়নে উল্টো চিত্র উঠে এসেছে। পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (DIA) দেওয়া তথ্যে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে, ধ্বংস নয়।
গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করে। এতে ৩০ হাজার পাউন্ড ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়, যা ৬০ ফুট কংক্রিট বা ২০০ ফুট মাটি ছেদ করে বিস্ফোরিত হতে সক্ষম। এই হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহৃত হয়।
পেন্টাগনের তথ্য মতে, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর সেন্ট্রিফিউজ এখনো কার্যত অক্ষত রয়েছে। ক্ষয়ক্ষতি মূলত অবকাঠামো ও প্রবেশপথে সীমাবদ্ধ। মার্কিন গোয়েন্দা সূত্রের ভাষ্যমতে, “ইরানকে কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কিন্তু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়া যায়নি।”
সূত্র আরও জানায়, ইরান আগে থেকেই ইউরেনিয়ামের একটি অংশ স্থানান্তর করে রেখেছিল এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও খালি করে ফেলা হয়েছিল। ফলে কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সফল হয়নি বলেই ধারণা।
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া: “পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত”
প্রেসিডেন্ট ট্রাম্প এই গোয়েন্দা মূল্যায়নকে প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি প্রেসিডেন্টকে হেয় করার চেষ্টা এবং সামরিক ইতিহাসের অন্যতম সফল অভিযানের মর্যাদা নষ্ট করার প্রচেষ্টা।” তিনি ট্রুথ সোশাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে CNN ও নিউইয়র্ক টাইমস-কে “ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের” জন্য দায়ী করেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, “গোপন তথ্য ফাঁস রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর তদন্ত হওয়া উচিত।” তিনি দাবি করেন, তিনটি স্থাপনাই সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং বাংকার-বোমাগুলো সরাসরি ভূগর্ভস্থ টার্গেটে বিস্ফোরিত হয়েছে।
ক্ষয়ক্ষতি নিরূপণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফোর্দোর দুইটি প্রবেশপথে বিস্ফোরণের চিহ্ন রয়েছে এবং আশপাশে ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে। তবে এই ছবি দেখে ভূগর্ভস্থ কাঠামোর সুনির্দিষ্ট অবস্থা বোঝা যাচ্ছে না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিরস্ত করতে সক্ষম হয়েছি।” সৌদি সূত্রের বরাতে জানা যায়, ইউরেনিয়ামের বড় একটি অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলেই বিশ্বাস করা হচ্ছে।
অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিশ্লেষক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের কর্মসূচি পুনরুদ্ধারে এখন ‘মাসের পর মাস সময় ও বিপুল ব্যয়’ লাগবে। তবে তার মতে, যদি ইরান এটি পুনরায় চালু করে, তাহলে ফের হামলার ঝুঁকি বাড়বে।
পাল্টা হামলা ও যুদ্ধবিরতি
হামলার ৪৮ ঘণ্টার মধ্যে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ-এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলা প্রতিহত হলেও আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং তেহরান ও তেলআবিব তা মেনে নেয়।
সংঘাতের সূচনা
১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরান পাল্টা জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তীব্র সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক ক্ষতির মুখে পড়ে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় বলেছেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে দেবেন না।
তবে সমালোচকেরা বলছেন, “সফল হামলার” প্রচার যেমন চলছে, তেমনই হামলার বাস্তব ফল নিয়ে ভেতরে চলছে বিতর্ক ও অনিশ্চয়তা।
এই বিভাগের আরও খবর
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

