ঘোষিত বাজেটের উপর জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটকে ‘গতানুগতিক ও প্রত্যাশাহীন’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক তাৎক্ষণিক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট হলেও এতে নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি। পূর্বের বাজেটের সঙ্গে খুব একটা ভিন্নতা নেই। ব্যয়ের কাঠামো প্রায় অপরিবর্তিত, নতুনত্ব নেই বললেই চলে।”
মাওলানা মা’ছুম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অবাস্তব ও চ্যালেঞ্জপূর্ণ। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যার বড় অংশই বিদেশি উৎস থেকে পূরণের পরিকল্পনা করা হয়েছে। এতে বাজেটে বিদেশ নির্ভরতা কমানোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই, বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেটে পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো হয়েছে, অথচ প্রত্যক্ষ কর বৃদ্ধির কোনো লক্ষণ নেই। ভ্যাট ও আমদানি শুল্কে ব্যাপক পরিবর্তন এনে রাজস্ব বৃদ্ধির চেষ্টা করা হয়েছে, যার প্রভাব পড়বে খুচরা পণ্যের দামে।
এছাড়া স্থানীয় শিল্পের কর অবকাশ ও ভ্যাট অব্যাহতি হ্রাস, এসি, ফ্রিজ, মোবাইল ফোন ও এলইডির দামে বৃদ্ধির সম্ভাবনা এবং সুতার আমদানি শুল্ক বৃদ্ধির কারণে আরএমজি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, যা রপ্তানিকে প্রভাবিত করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে বাজেটে স্বাস্থ্য উপকরণ, সার-কীটনাশক, কোল্ড স্টোরেজ খরচ হ্রাস ও কৃষিখাতে কিছু স্বস্তিদায়ক উদ্যোগ গ্রহণ করায় তিনি স্বস্তি প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ প্রশংসনীয় হলেও, তা অপ্রতুল বলেও মনে করেন জামায়াতের এই নেতা।
মুদ্রাস্ফীতি ৬.৫% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, বাস্তবায়নের কোনো স্পষ্ট রোডম্যাপ নেই বলে তিনি উল্লেখ করেন। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার পরিকল্পনার অভাব এবং কালো টাকা সাদা করার সুযোগ আরও বৃদ্ধি করাকে তিনি “অনৈতিক অপচেষ্টা” বলে আখ্যা দেন।
বিবৃতির শেষভাগে তিনি বলেন, “এই বাজেট গণমুখী করার জন্য আয়কর কমিয়ে জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। আমরা বাজেট বিশ্লেষণ করে পরে বিস্তারিত বক্তব্য জাতির সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।”
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

