আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের, দ্রুত নির্বাচনের দাবি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।”

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক (inclusive) নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারত জোরালো সমর্থন জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন করি।”
প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, ২০২৪ সালের নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার।
ভারতের এই উদ্বেগপূর্ণ প্রতিক্রিয়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা ও কূটনৈতিক চাপের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ,…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

