ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১০, ২০২৬
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তি ও একটি ভ্রমণসাহিত্য পত্রিকাকে এ সম্মাননা দেওয়া হয়।
এবার সৈয়দ মুজতবা আলী ভ্রমণসাহিত্য পুরস্কার পেয়েছেন মাহফুজুর রহমান। রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড পেয়েছেন মুনতাসির মামুন। সাইদা খানম ভ্রমণ–আলোকচিত্র পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ মামুন। বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর হিসেবে সম্মাননা পেয়েছেন আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেয়েছেন সালাহউদ্দীন সুমন। এছাড়া সেরা ভ্রমণসাহিত্য পত্রিকা হিসেবে পুরস্কৃত হয়েছে ভ্রমণগদ্য, যার সম্পাদক মাহমুদ হাফিজ।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, সাধারণত গুণী ব্যক্তিদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। অথচ একজন মানুষের কাজের যথাযথ মূল্যায়ন তাঁর জীবদ্দশাতেই হওয়া উচিত।
সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রা সম্পাদক ও বাংলাদেশ পর্যটন করপোরেশন–এর পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন, ভ্রমণসাহিত্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে অনেক কাজ হলেও দেশে এখনো সমন্বয়ের অভাব রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন–এর সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাক। আয়োজকেরা জানান, প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে।
এই বিভাগের আরও খবর
৩০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নতুন উদ্যোগ
ঢাকা, ৬ জুন : দেশের তরুণ জনগোষ্ঠীকে সৃজনশীল…
নির্দিষ্ট ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ঢাকা: যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট শ্রেণির ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক…
অবরোধের মধ্যেও ক্যানসার চিকিৎসায় সাফল্য, কিউবার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা
দশকের পর দশক যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও…
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় পর্যটনে ধাক্কা, ইউরোপ ও উত্তর আফ্রিকায় বাড়ছে ভ্রমণকারীর চাপ
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে অঞ্চলটির…
ভূমধ্যসাগরের হৃদয়ে ইউরোপের ক্ষুদ্র কিন্তু সমৃদ্ধ রাষ্ট্র মাল্টা
Malta ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র।…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

