সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
- নিজস্ব প্রতিবেদক
- মে ৯, ২০২৬
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে গেছেন ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ২৫ জন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। ৪১৯ জন হজযাত্রী বহনকারী ওই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিস জানিয়েছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে ৩০ জুন।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্য সংকটঃ ইরান যুদ্ধ বন্ধের ইতিবাচক বার্তা পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের মধ্যে আঞ্চলিক সামরিক সহযোগিতায় নতুন…
আরও পড়ুন
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত…
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা: নিহত ৪, আতঙ্কে আহত অন্তত ১৫ শিক্ষার্থী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও…
নেপালে সুশাসন নিশ্চিতে নজরদারি জোরদার, ৮৮৩০ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের…

