ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা তৈরিতে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের নতুন ধারা
- প্রান্তকাল ডেস্ক
- মে ৬, ২০২৫
০৬ মে ২০২৫, মঙ্গলবার – নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে “ভিডিপি অ্যাডভান্সড কোর্স–২০২৫ (১ম)” এর সমাপনী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
সকাল ৯:৩০টায় নরসিংদী জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর ১২:৩০টায় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহাপরিচালক মহোদয় বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে “ভিডিপি অ্যাডভান্সড কোর্স” নামক এই নতুন প্রশিক্ষণ মডিউলের তাৎপর্য তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’, ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, ‘তরুণ নেতৃত্ব বিকাশ’ এবং ‘সাইবার অপরাধ প্রতিরোধ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া তিনি বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ ও সদস্য কল্যাণে গৃহীত ‘সঞ্জীবনী’ কর্মসূচির কথা তুলে ধরেন, যা প্রাথমিকভাবে দেশের ১১৬টি উপজেলায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পাইলটিং পদ্ধতিতে চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। এ কর্মসূচির আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততার সুযোগ থাকায় এটি একটি যুগান্তকারী কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ১৬২ জন ভিডিপি সদস্য মহাপরিচালক মহোদয়ের নিকট থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন। একইসাথে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, বিএএমএস, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…

