ইসলামিক ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
গবেষণা, আইন প্রণয়ন ও দক্ষ জনবল গঠনে জোর তাগিদ বিশেষজ্ঞদের
ঢাকা, ২৬ মে ২০২৫
বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উদ্যোগে আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ব্যাংকিং বিষয়ক দুইটি সেমিনার।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারদ্বয়ের শিরোনাম ছিল—‘বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের উপর শাসন কাঠামো’ এবং ‘বাংলাদেশে ইসলামী ব্যাংকিং আর্থিক ব্যবস্থা: শিক্ষার প্রয়োজনীয়তা’।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক অর্থনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিনস-এর ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক।
সেমিনারে ড. মোহাম্মদ কবির হাসান বলেন, “ইসলামিক ফাইন্যান্সের অগ্রগতির জন্য গভীর ও কার্যকর গবেষণার বিকল্প নেই। মালয়েশিয়ায় এই খাতের সফলতা মূলত গবেষণানির্ভর নীতিনির্ধারণের ফল।” তিনি বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামিক ফাইন্যান্স আইন প্রণয়ন, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড গঠন, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় ডেডিকেটেড ডেপুটি গভর্নর নিয়োগ এবং দক্ষ জনবল সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
বিশিষ্ট ব্যাংকার ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশে যদি সঠিক পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে অগ্রসর হওয়া যেত, তাহলে ইসলামিক ব্যাংকিং খাত ব্যাংকিং ব্যবস্থার অন্তত ৫০ শতাংশ জায়গা দখল করত।” তিনি চার কোটি গ্রাহক ও ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ইসলামিক ব্যাংকিং বিষয়ক একাডেমিক জ্ঞান প্রদান অত্যন্ত জরুরি বলেও মত দেন।
নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামিক ব্যাংকিংয়ের জন্য আলাদা আইনগত কাঠামো ও নীতিমালা প্রণয়নে কাজ করছে। এ ধরনের সেমিনার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মত দেন।
সেমিনারে বক্তারা বাংলাদেশ ব্যাংক ও দেশের ইসলামিক ব্যাংকগুলোর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের ওপর জোর দেন।
উক্ত সেমিনার দু’টিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাত সংশ্লিষ্ট ব্যাংকার, নীতিনির্ধারক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স, ব্যাংকিং, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানগণসহ উল্লেখযোগ্য সংখ্যক অংশীজন উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
এক বছরে সারের আমদানি ১৪% বাড়লেও ব্যয় বেড়েছে ৪৯%, গ্যাস সংকটে বাড়ছে আমদানিনির্ভরতা
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং…
জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

