শেষ অফিস করলেন বিতর্কিত পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
ঢাকা, ১৭ মে ২০২৫:
মাত্র আট মাসের মাথায় শেষ অফিস করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতর্কিত সচিব মো. জসীম উদ্দিন। শনিবার ছিল তার দায়িত্ব পালন করার শেষ কর্মদিবস। সরকারের নীতিনির্ধারক মহলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তাকে আর পররাষ্ট্র সচিব হিসেবে বহাল রাখা হচ্ছে না—এমনটি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একাধিক সূত্র।
সূত্র জানায়, ভবিষ্যতে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারলেও সচিবের চেয়ারে আর বসার সুযোগ থাকছে না। তার জায়গায় পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন বর্তমানে সচিব (পূর্ব) পদে দায়িত্ব পালনকারী ড. নজরুল ইসলাম।
গত কয়েক সপ্তাহ ধরে সচিব জসীম উদ্দিনকে সরানো নিয়ে জোর গুঞ্জন চলছিল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিজে তার দপ্তরে ডেকে নিয়ে বিভিন্ন ‘অবসরের পন্থা’ দেখান বলে জানা গেছে। তিনটি বিকল্প প্রস্তাব ছিল আলোচনায়: (১) জসীম উদ্দিন নিজে থেকে ছুটিতে চলে যাবেন, (২) তাকে রাষ্ট্রদূত হিসেবে কোনো দেশে পাঠানো হবে, (৩) আপাতত ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে বদলি করা হবে।
তবে এফওসি বৈঠক ঘিরে সৃষ্ট সাম্প্রতিক অচলাবস্থা পরিস্থিতি আরও জটিল করে তোলে। টোকিওতে ১৫ মে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) তার অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় বৈঠকটি বাতিল হয়। এতে ঢাকা-টোকিও কূটনৈতিক সম্পর্কেও সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে পূর্ব নির্ধারিত দিনেই ড. নজরুল ইসলামের নেতৃত্বে বৈঠকটি সম্পন্ন হয়।
স্মরণযোগ্য, ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দিন ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর চুপিসারে পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। কোনো প্রজ্ঞাপন ছাড়াই তার নাম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহলের প্রভাবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয় বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে।
এর আগে তিনি চীন, কাতার, গ্রিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে এথেন্স দূতাবাস ২০১৮ সালে ‘জনপ্রশাসন পুরস্কার’ও অর্জন করে।
তবে বিভিন্ন সময়ে তার আচরণ, সিদ্ধান্ত ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক থাকায় সরকারি-বেসরকারি মহলে অস্বস্তি বিরাজ করছিল। এখন কেবল আনুষ্ঠানিক বিদায়ের অপেক্ষা। পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন জাতিসংঘের এক সম্মেলনে অংশ নিতে বর্তমানে বার্লিনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহেই নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

