শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে গোলাগুলির পর অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় […]

প্রধানমন্ত্রীর হাত থেকে ৫ লাখ টাকার অনুদান পেল চীনের মেডিকেলে সুযোগ পাওয়া ফাতেমা

অর্থের অভাবে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের চিকিৎসক হওয়ার স্বপ্নে নতুন আশার আলো জ্বলেছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান পেয়েছেন তিনি।ভবিষ্যতে ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজন হলে সহযোগিতা করার আশ্বাসও […]

পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট

নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে ৬০টি শিল্প প্লট প্রস্তুত করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। শিগগিরই এসব প্লট আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৪১০ দশমিক ৭৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে পটুয়াখালী ইপিজেড। এখানে মোট ৩০৬টি শিল্প প্লট তৈরি করা হচ্ছে। […]

দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ […]

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে তৎপর পাঁচ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের […]

টাঙ্গুয়ার হাওরে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান, ১৫০ নিষিদ্ধ কিরণমালা বাইর জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৫০টি নিষিদ্ধ কিরণমালা বাইর জব্দ করা হয়েছে। এ অভিযানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার (২৬ আগস্ট) টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কিরণমালা বাইরগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ […]

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যা: সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়টির শতাধিক সাবেক […]

গরু কাটার ‘খাইট্টায়’ ১৫ টুকরো করা হয় কাস্টমস কর্মীর মরদেহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৯ দিন পর কাস্টমসের নিরাপত্তা শাখার কর্মী রাকিব রায়হানের (৪০) ১৫ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে হত্যাকাণ্ডের শিকার কাস্টমস কর্মীর বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি চাপাতি, একটি লোহার […]

কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের […]

খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার

খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে কুকুর মাটি খুঁড়ে পায়ের অংশটি বের করে আনলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রাস্তার পাশের […]