রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যা: সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়টির শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন।
সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শোক র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কৃষিবিদ আবদুল বারী, সাবেক অতিরিক্ত সচিব শওকত আলী, ড. আরেফিন অমল বাগচী ও রাকিকুজ্জামান বক্তব্য দেন।
বক্তারা বলেন, রংপুরের মতো একটি শান্তিপূর্ণ শহরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। এ ঘটনায় রংপুরবাসীর মধ্যে উদ্বেগ, ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
তারা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তের নামে কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী প্রিয়মসহ পরিবারের চার সদস্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে নিহত গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
যেভাবে উদ্ধার হয় চারজনের মরদেহ
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির বিভিন্ন স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মা ও মেয়ের শরীরে ধর্ষণ বা যৌন নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের ভাষ্য অনুযায়ী, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে ওই দুই তরুণ পরিবারের চার সদস্যকে হত্যা করে। পরে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করা হয় বলেও পুলিশের দাবি।
তবে পুলিশের এই বক্তব্য নিয়ে নিহত পরিবারের স্বজন এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ অবস্থায় মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
তদন্তসংশ্লিষ্টরা হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ, ঘটনার সময়, হত্যার ধরন এবং ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামত যাচাই করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, একজন শিক্ষকসহ তাঁর পুরো পরিবারকে এভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এই বিভাগের আরও খবর
টাঙ্গুয়ার হাওরে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান, ১৫০ নিষিদ্ধ কিরণমালা বাইর জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ…
গরু কাটার ‘খাইট্টায়’ ১৫ টুকরো করা হয় কাস্টমস কর্মীর মরদেহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৯ দিন পর কাস্টমসের নিরাপত্তা…
কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ…
খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার
খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি…
অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে অভিযান, ই-কেমের কর্মী গ্রেপ্তার
অনলাইনে মাদক তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার…
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পাঁচ দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির…
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ…
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিশেষ দোয়া ও…
ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ…
হামের উপসর্গ নিয়ে আরও ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের…
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর…
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর অভিবাসন নীতির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত…

