শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খোয়াই বাঁধের ভাঙনে হবিগঞ্জের ৪ হাজার মানুষ পানিবন্দি, তলিয়ে গেছে ধান-শাকসবজি

হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের দ্বিতীয় দফা ভাঙনে প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির ঢলে উঠতি আউশ ধানসহ রোপা আমনের বীজতলা ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রায় চার হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বন্যাকবলিত এলাকায় তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার […]

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে হিল ভিডিপি, উদ্ধার সিমেন্টবোঝাই ট্রাক

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং পানিতে উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধারে সহায়তা করেছেন হিল ভিডিপির সদস্যরা। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বন্যার […]

রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের আরও তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল (রবিবার) […]

শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর একটি পুকুর থেকে ভেসে ওঠা দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো: ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান মিয়া (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, পিবিআই তদন্তে প্রতারণার কৌশল উদঘাটনের দাবি

‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে গ্রাহকদের ভুয়া জমা স্লিপ দেওয়ার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেফতার এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে […]

মাছ ধরতে গিয়ে ডোবায় মিলল মর্টার শেল, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

পঞ্চগড়ে মাছ ধরার জন্য ডোবার পানি সেচতে গিয়ে মাটির নিচ থেকে মর্টার শেলসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। বিপজ্জনক বস্তুটি সম্পর্কে ধারণা না থাকায় সেটি নিয়ে কয়েকজন খেলাধুলা করছিলেন। বিষয়টি দেখে একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। রোববার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর থানার গোফাপাড়া গ্রামে এ […]

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল-আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে। […]

রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মামুন অর রশিদ

রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মামুন অর রশিদ। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজশাহী জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা […]

‘ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি’- নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোফরান পলাশ, কলাপাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি।’ রবিবার বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালীর মহিপুর বিএফডিসি মার্কেটে […]

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সারের সংকটের কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয়। উপজেলা কৃষি […]