আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় শনিবার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন। গত শনিবার (২২ আগষ্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য […]










