দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলো ঘরবন্দী সালেহা বেগম, তার চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. […]










