দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলো ঘরবন্দী সালেহা বেগম, তার চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
- ১৫ ঘণ্টা আগে
দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
সূত্র জানায়, স্বামী আবুল কালামের মৃত্যুর পর গত দেড় দশক জরাজীর্ণ ওই ঘরে জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও ঘরের বাইরে বের হননি, কারও সঙ্গে একটি কথা বলেননি। গোসল কিংবা প্রাকৃতিক কাজ কোথায় সারতেন সেটাও ছিলো সবার অজানা। তবে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিতেন। আর তার ছেলে কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ঠিকমত দেখাশোনা করতে পারেননি। তাকে বাইরে বের করায় উচ্ছ্বসিত এলাকাবাসী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ওই নারী ও তার পুত্র কে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সরকারী সেবা সুবিধার আওতায় আনার জন্য তার এন আই ডি করার উদ্যোগ নেয়া হয়েছে।
কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান গনমাধ্যমকে বলেন, ওই নারীকে উপজেলা প্রশাসন থেকে নতুন ঘর তুলে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ১
মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭…
রংপুরে একই পরিবারের চার হত্যাকাণ্ড: আলামত পাঠানো হবে ফরেনসিক ল্যাবে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্যকে হত্যার…
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর…
কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড, ৩৯টি নৌকা জব্দ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায়…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যর্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে…
২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি হিসেবে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয়…
বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও
দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে…
কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বরত আনসার…
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য নতুন করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে…
কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ…
যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই
যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
গাড়ির পর এবার রোবট: টেসলার পথে চীনা অটোমেকারদের বড় বিনিয়োগ
বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা ও ক্রমেই সংকুচিত মুনাফার মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে চীনের শীর্ষস্থানীয়…

