কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড, ৩৯টি নৌকা জব্দ
- নেত্রকোনা প্রতিনিধি
- ৬ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায় এক যুবককে কারাদণ্ড এবং ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. নাজমুল মিয়াকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়।
এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো জনসম্মুখে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর…
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত দুই
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের…
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫১
সিলেটে হামের উপসর্গ নিয়ে আজ শুক্রবার সকাল ৮টা…
সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর নিহত ৭ জনের জানাজা সম্পন্ন
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে…
গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে মেট্রোরেল, এমআরটি লাইন-২-এর রুট চূড়ান্ত
রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি)…
৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও…
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৯১ জন গ্রেফতার, ৩৯ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে…
শাহ আলীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির…

