পাংশায় সুবিধাবঞ্চিতদের পাশে উপজেলা প্রশাসন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ
রাজবাড়ীর পাংশায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট […]










