ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে […]










