শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও […]

ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির

 দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) পর্যায়ে উন্নীত করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসত্যোয়াতি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা 

ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত ‘মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা’ বিষয়ক সেলের অষ্টম সভায় […]

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।’ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে একথা জানান। জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যের প্রশ্ন ছিলো, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে […]

গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী

জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  বুধবার (৯ সেপ্টেম্বর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জ্বালানি সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। আন্তর্জাতিক এ সংকট এককভাবে […]

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি রূপান্তরিত হয়েছে।  বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা […]

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান, ইতিহাস গড়ল বাংলাদেশ

চার দশক পর দ্বিতীয়বারের মতো UNGA সভাপতিত্ব বাংলাদেশের নিউইয়র্ক, ৯ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন অধিবেশনের কার্যক্রম শুরু করেন। এর মধ্য দিয়ে চার দশক পর আবারও জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গের নেতৃত্বে এলো […]

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও সুষ্ঠু করতে চাই: সিইসি

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, একই মান বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচনও আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনি দায়িত্ব […]

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের, নতুন বিনিয়োগ বাড়ার আশা

হংকং, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই পক্ষের বিনিয়োগকারীদের পুঁজি ও বিনিয়োগের সুরক্ষা জোরদারের পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের পথ আরও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। বুধবার হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে চুক্তিটি […]

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের সুযোগ নেই, হাইকোর্টে রিট খারিজ

ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চেয়ে করা একটি রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট […]