প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। সাক্ষাতের শুরুতে […]










