শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত হাম-সংক্রান্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। […]

ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে কেন্দ্র করে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি পক্ষ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগের দাবিতে তার কক্ষে অবস্থান নেয়। একই […]

সরকারি খরচে ঢামেকে জোড়া লাগা দুই শিশুর চিকিৎসা, প্রধানমন্ত্রীর নির্দেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে জোড়া লাগা শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর […]

এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের

ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এক-দুই দিন জ্বর থাকলেই নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে […]

রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তারেক রহমান ঢাকা, ০৮ আগস্ট ২০২৬, শনিবার:রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। শনিবার জাতীয় সংসদ ভবনের […]

বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের মতামত ছাড়া প্রণয়নের অভিযোগ; আপাতত বহাল থাকবে ১৯৯৪ সালের তালিকা ও সরকারি মূল্য ব্যবস্থা দেশের ওষুধ খাতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা, ২০২৬’ এবং ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি, ২০২৬’ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে নতুনভাবে তালিকা প্রণয়ন এবং ওষুধের মূল্য পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। […]

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধেই জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধের ওপর নির্ভর করে জাতিকে সুস্থ রাখা সম্ভব নয়; বরং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করাই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই

বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো যকৃত বা লিভার। শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ, বিষাক্ত উপাদান অপসারণ, পুষ্টি সংরক্ষণ, রক্ত জমাট বাঁধার উপাদান তৈরি থেকে শুরু করে শতাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত এই অঙ্গটি। অথচ নীরবে, ধীরে ধীরে এই অঙ্গটিকেই ক্ষতিগ্রস্ত করে এমন একটি রোগের নাম—হেপাটাইটিস। হেপাটাইটিসকে চিকিৎসকরা প্রায়ই ‘সাইলেন্ট কিলার’ বা নীরব […]

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার আহ্বান

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো হেপাটাইটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, সামাজিক ভয় ও কুসংস্কার কমানো […]

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা […]