শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধেই জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রান্তকাল প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
শুধু ওষুধের ওপর নির্ভর করে জাতিকে সুস্থ রাখা সম্ভব নয়; বরং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করাই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা। এজন্য জন্মের পর থেকেই স্বাস্থ্যসচেতনতা, পুষ্টি, টিকাদান এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, সহমর্মিতা ও ইতিবাচক পরামর্শ রোগীর মানসিক শক্তি বাড়ায় এবং চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করে। তাই প্রেসক্রিপশনের পাশাপাশি মানবিক আচরণকেও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক, মানসিক ও আর্থিক ভোগান্তি অত্যন্ত বেশি। তাই প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে শিগগিরই দেশব্যাপী প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট সম্প্রসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুস্বাস্থ্যের প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টি শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। তিনি মায়েদের নবজাতককে জন্মের পরপরই শালদুধ খাওয়ানো, পর্যাপ্ত মাতৃদুগ্ধ নিশ্চিত করা এবং শিশুদের সুষম খাদ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম. এম. জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এম. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, জনস্বাস্থ্য গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরও খবর
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
বন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু,…
অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি কর্মী নিহত, বিচারে গাফিলতির অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরের হেবরন অঞ্চলে ফিলিস্তিনি অধিকারকর্মী আওদাহ…
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও…
শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেরাণীগঞ্জে কিশোরী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১
রাজধানীর কেরাণীগঞ্জে এক কিশোরীকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায়…
আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগের বাছাই কার্যক্রম শুরু
গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি (পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার…
গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩, আহত অন্তত ২৭
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন।…
হামাসের নতুন রাজনৈতিক প্রধানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের নবনির্বাচিত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে…
অপরাধ দমনে কঠোর বার্তা: প্রতিটি মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ পুলিশ সদর দপ্তরের
দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণসহ গুরুত্বপূর্ণ সব মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত…
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস, তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই
ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক…
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে…
পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে…

