বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবচর এলাকায়। ভোরের দিকে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে […]

রাতের মেট্রোরেল সেবা বাড়ানোর উদ্যোগ, যুক্ত হচ্ছে আরও ট্রেন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের চাপ সামাল দিতে মেট্রোরেলের রাতের সেবা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পরিকল্পনা অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় আরও পেছানো এবং ট্রেনের সংখ্যা বাড়িয়ে অপেক্ষার সময় কমানোর বিষয়টি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে যাত্রীসংখ্যা দ্রুত বাড়ায় সেবার সময় ও ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। […]

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার […]

নিউমার্কেটের বাসায় ফ্যানের সঙ্গে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা ভবনের নবম তলার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত […]

রাতে লাইনে দাঁড়িয়েও দুপুরে মিলছে না গ্যাস, রাজধানীর সিএনজি পাম্পে দীর্ঘ সারি

১৫ আগস্ট ২০২৬ দেশজুড়ে গ্যাস সরবরাহে সংকটের প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। কোথাও রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন চালকেরা। কোনো কোনো পাম্পে যানবাহনের সারি ছাড়িয়ে যাচ্ছে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় লাইনে থাকার পরও অনেককে […]

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জীবন, সংগ্রাম ও কুরআনের খেদমত নিয়ে আলোচনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও ধর্মীয় বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা ডাকসুর ভিপি সাদিক কায়েমের আহ্বানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আল্লামা সাঈদীর জীবন, ধর্মীয় […]

‘Weekend Summer Sale Exhibition’-এ ঘরোয়া স্বাদের খাবারে নজর কাড়ছে Snacky Studio

ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ রাজধানীর Aloki Convention Center-এ চলছে দুই দিনব্যাপী ‘Weekend Summer Sale Exhibition 2026’। শুক্রবার (১৪ আগস্ট) শুরু হওয়া এ আয়োজনে পোশাক, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও দর্শনার্থীদের আকর্ষণ করছে। আয়োজক Posh Event-এর প্রচারিত তথ্য অনুযায়ী, প্রদর্শনীটি ১৪ ও ১৫ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ঘুরে দেখা যায়, কেনাকাটার পাশাপাশি […]

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

১৪ আগস্ট ২০২৬ আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

আন্তর্জাতিক যুব দিবসে ছায়া সংসদ বিতর্ক: দক্ষ যুবশক্তি গঠনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর গুরুত্ব

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’—এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ (SOS Children’s […]

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ধানমন্ডি থানায় মামলা, গ্রেপ্তার আশরাফুল মামুন রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিস থেকে অনুমতি ছাড়া বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুন (৪০)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে […]