মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দরের গোলচত্বরে গাড়ি থেকে ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা। সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ […]

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও রিপন (৪০) নামে আরও দুজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে রমনা থানার মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান একটি […]

কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু

ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ের পর ১৫ লাখ টাকা দেনমোহর পরিশোধ নিয়ে চাপ ও পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শনিবার (৮ আগস্ট) রাতের দিকে মাতুয়াইলের গোবিন্দপুর কবরস্থান রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। […]

ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার

ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীতে একটি ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার […]

যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর

ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় মালবাহী ভ্যানের চাপায় মোহাম্মদ জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাসার সামনে খেলতে গিয়ে শিশুটি সড়কে চলে এলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জুনায়েদ কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় পরিবারের […]

জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মোড় নেওয়ার সময় চাপা প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান জাহাঙ্গীর গেট এলাকায় মোড় […]

জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ধারণা সামনে আনেন। তার উদ্যোগে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, খাল পুনঃখনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও স্বনির্ভর দেশ গঠনের ভিত্তি তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ […]

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া উজ্জল মিয়া (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জল মিয়া। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য […]

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক […]