গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে মেট্রোরেল, এমআরটি লাইন-২-এর রুট চূড়ান্ত
রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২’ নামে নতুন এ প্রকল্পে পাতাল ও উড়াল—দুই ধরনের মেট্রোরেল চলবে। একই সঙ্গে গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে। প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি […]










